কোটালীপাড়ায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২০:০২
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমী চত্বরে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’—এই গানটির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ব্যান্ড ভোকাল লিটন। অনুষ্ঠানে ‘দোলা দেরে পাগলা দোলা দেরে’, ‘বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে’ গানগুলো নিয়ে শিল্পী দোলা, ‘চোখের দেখাই মনের দেখা নয়’, ‘পাগলা হাওয়ার তোড়ে মাটির পিদিম নিভু নিভু করে’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া দরজা জানালা কিছু নাই’ গানগুলো নিয়ে শিল্পী তামীম, ‘বাপু রাম সাপুরে’ গান দিয়ে শিল্পী অপরূপা দর্শকদের মাতিয়ে তোলেন। এর আগে কেক কাটার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।