মমতাজের বাড়িতে কবিয়াল মধুর মেলা

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২০:০৩
এ দেশের জনপ্রিয় ফোক শিল্পী সংসদ সদস্য মমতাজ বেগমের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ বটতলা চত্বরে গত ৫ জানুয়ারি শেষ হয়েছে তিন দিনব্যাপী মধুর মেলা। প্রয়াত পিতা বাউল শিল্পী মধু বয়াতির স্মরণে প্রতি বছর এ মেলার আয়োজন করে থাকেন এই ফোক সম্রাজ্ঞী। সেই সূত্রে গত বৃহস্পতিবার শুরু হয় এ মেলা। এ মেলায় প্রধান অতিথি ছিলেন, সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।