সম্প্রতি সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়ার ইয়েস গ্রুপের গণনাট্যদলের উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় দুর্নীতিবিরোধী নাটক ‘জনতার আদালত’ এর দুটি শো অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এবং আড়াইসিধা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নাটক দুটি প্রদর্শিত হয়। নাটকে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারসহ বিভিন্ন সেবাখাতের দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরা হয়।
