রাজশাহীর গোদাগাড়ীতে ‘সত্যের জয় চাই বাংলাদেশের জয় চাই’ শিরোনামে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। গত ৫ জানুয়ারি গোদাগাড়ী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা রাজশাহীবাসীর ব্যানারে সংগীত বিষয়ক জনসচেতনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রর শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়। পরে দেশের তথা গোদাগাড়ীর উন্নয়ন নিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ এর ঐতিহ্যবাহী গম্ভীরা গানের মাধ্যমে গোদাগাড়ীর কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদরাসাসহ বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মানুষকে গম্ভীরা গানের মাধ্যমে খুব সহজে বুঝানোর চেষ্টা করা হয়।
আয়োজক জানান, আমরা রাজশাহীবাসী সংগঠনের উদ্যোগে মূলত জনগণকে সচেনতার পাশাপাশি দেশপ্রেমে আরও উদ্বুদ্ধ করতেই তাদের সংগঠনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। গোদাগাড়ীর বিভিন্ন মোড়ে ট্রাকে করে গান পরিবেশনে মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
