স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে সুখেই আছেন পর্তুগীজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনটাই জানালেন রোনালদোর ক্লাব সতীর্থ ও স্প্যানিশ মিডফিল্ডার জাবি অ্যালোনসো। অ্যালোনসো বলেন, ‘আমার চোখে রোসালদো রিয়াল মাদ্রিদে সুখেই দিন কাটাচ্ছে। আমরা ফিফা-ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসাথে ছিলাম এবং আমাদের চিন্তায় এখন সেল্টার বিপক্ষে ম্যাচ।’ স্পেন জাতীয় ফুটবল দলের এই অপরিহার্য সদস্য আরো বলেন, ‘সব ঠিকভাবেই চলছে। সমর্থকরাও রোনালদোর পারফরমেন্সে খুশি। ক্লাব ম্যানেজমেন্টও তার সাথে আছে। শীঘ্রই তার সাথে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা চলছে।’ ২৭ বছর বয়সী রোনালদোর সাথে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তির মেয়াদ ২০১৫ সাল পর্যন্ত।
