অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে জেমস

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:০৬
গত বছর ঠিক একই ট্যুরে গিয়েছিল এলআরবি। আর এ বছর সেই একই ট্যুরে যাচ্ছে জেমস ও তার নগরবাউল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড টানা কয়েকটি কনসার্টের জন্য আগামী মাসে দেশ ছাড়বে নগরবাউল। আর এই কনসার্টের আয়োজক আর কেউ নন, একসময়ের ব্যান্ড মিউজিকের অন্যতম গীতকার নিয়াজ আহমেদ অংশু। দীর্ঘদিন ধরেই তিনি পরিবারসহ অস্ট্রেলিয়ায় নিবাস গড়েছেন। গেল বছর তার আয়োজনে সেখানকার বাংলা কমিউনিটিতে এলআরবির কনসার্ট দর্শকদের ভেতরে ব্যাপক সাড়া ফেলে। এবারে তারই ধারাবাহিকতায় তিনি আয়োজন করছেন নগরবাউলের কনসার্ট। নগর বাউলের কনসার্ট প্রসঙ্গে নিয়াজ আহমেদ অংশু বলেন, ‘আমরা প্রাথমিকভাবে সবকিছু ফাইনাল করে রেখেছি। খুব শিগগিরই কনসার্টের চূড়ান্ত তারিখ ঠিক করব। তবে এবারের পুরো ইভেন্টটি বাংলাদেশের মিডিয়ার সাথে যৌথভাবেই আয়োজন করার পরিকল্পনা নিয়েছি।’