ছায়াবৃতা

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:০৭
এটিএন বাংলায় আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে হবে ধারাবাহিক নাটক ‘ছায়াবৃতা’র ৫০তম পর্ব। প্রখ্যাত উপন্যাসিক সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন শফিকুর রহমান শান্তনু ও সোহান খান। ধারাবাহিকটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। আমেরিকা ও বাংলাদেশে চিত্রায়িত এ ধারাবাহিকে অভিনয় করেছেন—তৌকীর আহমেদ, তারিন, টনি ডায়েস, নওশীন, আনিসুর রহমান মিলন, মৌসুমি বিশ্বাস, হিল্লোল, বন্যা মির্জা, আল মনসুর প্রমুখ।