তরুণ নির্মাতা মোস্তফা কামাল রাজ তার দ্বিতীয় চলচ্চিত্র ‘ছায়া-ছবি’ সেন্সরে জমা দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটি আগামী ভ্যালেন্টাইনে রিলিজ দেবেন বলে জানান তিনি। এরই মধ্যে ছবিটির অডিও রিলিজের পাশাপাশি ছায়াছবির প্রমো চ্যানেল নাইনসহ বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে। এ ছাড়া ছবিটির সেন্সর শেষে নির্মাতা তার প্রিমিয়ারের প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, ‘ছায়া-ছবি’ চলচ্চিত্রটি অর্থায়ন করেছে চ্যানেল নাইন। ছবিতে অভিনয় করেছেন পূর্ণিমা, আরেফিন শুভসহ অনেকে। ছবিটি প্রসঙ্গে মোস্তফা কামাল রাজ বলেন, ‘একটি পরিচ্ছন্ন প্রেমের ছবি তৈরি করেছি আমি। এ সময়ের দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখবে এটাই আমার বিশ্বাস ও চাওয়া। ছবিটি সেন্সর শেষ হলেই দ্রুত রিলিজ তারিখ চূড়ান্ত করে ক্যাম্পেইন শুরু করব।’
