ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠানরত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল বুধবারের খেলায় নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা ৪-০ গোলে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করেছে। এতে সেরা খেলোয়াড় হন নোয়াখালীর মোহাম্মদ রবিন। আজ বৃহস্পতিবার একই মাঠে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও ব্রাঞ্চণবাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থা মুখোমুখি হবে।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ ১২টি দল নিয়ে দুইটি ভেন্যুতে চলছে এ টুর্নামেন্ট। এর মধ্যে ফেনী ভেন্যুতে ৭-১২ জানুয়ারি পর্যন্ত স্বাগতিক ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল¬া, ব্রাক্ষণবাড়ীয়া ও চাঁদপুরের মধ্যে খেলা চলবে। এছাড়া রাঙ্গামাটি ভেন্যুতে অবশিষ্ট জেলাগুলোর খেলা চলছে।
