তিন যুবকের গল্প

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:১০
তিন যুবক একটি ফ্ল্যাটে থাকে। তারা কেউ পূর্ব পরিচিত না। তিন রুমের ফ্ল্যাটে যে যার মতো থাকে। তাদের শুধু মাসে একবারই দেখা হয় যখন বাড়িওয়ালা ভাড়া নিতে আসে। বাড়িওয়ালা তাদের উপর মহাখুশি। এই প্রথম কোনো ব্যাচেলর গ্রুপকে ভাড়া দিয়ে তিনি টেনশন ফ্রি আছেন। যারা মাসের এক তারিখেই ভাড়া দিয়ে দেয়। বাড়িওয়ালা এসে প্রতিমাসেই তাদের প্রশংসা করে যান। তারা জানায়, এই অবস্থায় আসতে তাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। সেসব স্ট্রাগল লাইফ দেখতেই ক্যামেরা তাক করে দেখার গল্প নিয়ে গড়ে উঠেছে এই নাটক। নানা ঘটনা আর অঘটন নিয়ে এই তিন যুবকের গল্প। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মীর সাব্বির, মোনালিসা, শাহরিয়ার নাজিম জয়, অ্যানি, আরফান আহমেদ, আব্দুল কাদের, চিত্রলেখা গুহ প্রমুখ। ইশতিয়াক আহমেদের রচনা ও কমল চাকমার পরিচালনায় নাটকটি আজ রাত ৯টা ৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।