এলইটিএসবির নির্বাচন

সভাপতি মিনহাজ সম্পাদক বাবলু

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:১৪
লেদার ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্টস সোসাইটি বাংলাদেশের (এলইটিএসবি) নির্বাচনে মিনহাজ আহমেদ চৌধুরী সভাপতি ও টিএম বেলায়েত হোসেন বাবলু সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। বিজয়ী অন্যরা হলেন সহ-সভাপতি মীর আসাদুর রহমান ও মো. মুজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. জিয়াউর রহমান (লেদার), কোষাধ্যক্ষ মুহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, সাহিত্য, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আহসান হাবীব, ক্রীড়া সম্পাদক মো. আলমগীর হোসেন নিলয়, দপ্তর সম্পাদক শাহ এ. আই. এম আশরাফ-উদ-দৌলা এবং কার্যকরী সদস্য শেখ মুহাম্মদ আলী নেওয়াজ, মো. গিয়াস উদ্দিন প্রধানীয়া বাহার ও ইমরুল কায়েস। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম বাবু (প্রোডাক্ট) ও ফেরদৌস মাহমুদ পল (ফুটওয়্যার), আন্তর্জাতিক সম্পাদক এ কে এম হেদায়েতুল ইসলাম জর্জ এবং কার্যকরী সদস্য (নারী কোটা) শামীমা আক্তার কেয়া। -প্রেস বিজ্ঞপ্তি