প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা নেত্রকোনা জেলা নিবাসী মো. গোলজার হোসেন তালুকদারকে ২২ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন কার্যালয়ে গোলজার হোসেন তালুকদারকে দেওয়া আর্থিক অনুদানের চেক তার পুত্র মো. মাশহুদুল মান্নান ও নাতী স্পর্শের কাছে প্রদান করা হয়।
গোলজার ’৭৫ এ জাতির পিতা সপরিবারে হত্যার প্রতিবাদকারী হিসেবে তত্কালীন সরকারের হুলিয়া নিয়ে চার বছরের অধিক সময় ধরে আত্মগোপন করে ছিলেন। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন এবং সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীকে একদিন ঝালমুড়ি খাওয়াইতে চাই’
ইত্তেফাক/কেকে
