গোদাগাড়ীতে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৪৫
রাজশাহীর গোদাগাড়ীতে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ২১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির (আওয়াল-বিলকিস) উপজেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার সকাল ১১টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক গোদাগাড়ী ডাইংপাড়াস্থ পাঁচ মাথার মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সমিতির সভাপতি (অবঃ) প্রধান শিক্ষক মোঃ সেকান্দার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির কেন্দ ীয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ সাহাদুল হক, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক কোরবান আলী, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী, অধ্যক্ষ মাহাবুব আলী প্রমুখ।