বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রধান নিরাপত্তা সমন্বয়কারী লেঃ কর্নেল আবদুল মজিদ যুবদল নেতা এডভোকেট দিদারুল আলম হত্যা মামলায় লক্ষ্মীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তার জামিন মঞ্জুর করেন। গতকাল বুধবার দুপুরে শুনানী শেষে বিচারক আওলাদ হোসেন ভুঁইয়া এ আদেশ দেন। এ মামলায় কর্নেল আবদুল মজিদ হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজির হন।
গত ৩১ অক্টোবর বিজয়নগর কালীবাজারে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নিরাপত্তা সমন্বয়কারী লেঃ কর্নেল (অবঃ) আবদুল মজিদ গ্রুপ ও জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে মজিদ গ্রুপের হামলায় উত্তর হামছাদী ইউপির যুবদলের যুগ্ম আহবায়ক এড. দিদারুল আলম নিহত হন।
