পর্দার পেছনের ব্যক্তিরা এবার পর্দার সামনে

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ১৯:৪৮
মুহম্মদ আবদুল কাইয়ূম পাভেলের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ক্ষমতা’র শুটিং শুরু হচ্ছে আজ থেকে। আর এই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এ দেশের মিডিয়ার পর্দার পেছনের মানুষেরা। এতে সাংবাদিক আমীনুর রহমান, দেশ টিভির এক্সিকিউটিভ প্রডিউসার আলমগীর হোসেন, একুশে টিভির সিনিয়র প্রডিউসার মাসুদুল হাসান রনি, এসএ টিভির সিনিয়র প্রডিউসার রেজাউল করিম রেজা, একাত্তর টিভির সিনিয়র ক্যামেরাম্যান নাজির হোসেন, দেশ টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার জাবেদ কারদার, দেশ টিভির ক্যামেরাম্যান এম আলম, এনটিভির প্রডিউসার মৃণাল দত্ত, ইন্টেরিয়র ডিজাইনার জেসমিন সাদ, মডেল এথেনা অ্যাসনাত, নাট্যকর্মী শুভাশিষ শুভ, রিমুসহ আরও অনেকে। ঢাকার উত্তরার একটি বাড়িতে চলচ্চিত্রটির ইনডোরের কাজ হবে, আউটডোরের কাজ হবে গাজীপুরে।