মোঃ শফিকুর রহমান সম্প্রতি সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে অধিষ্ঠিত হয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পদে নিযুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
শফিকুর রহমান ১৯৭৭ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করে ২০০৩ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের লোকাল অফিসের শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এরপর অগ্রণী ব্যাংক, যমুনা ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তিনি এসআইবিএল এ উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।
— প্রেস বিজ্ঞপ্তি
