আজ ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে পণ্ডিত রাম কানাই দাশের একক সংগীত সন্ধ্যা। সুনামগঞ্জে জন্ম নেওয়া বাংলা লোকগানের গবেষক ও শিল্পী পণ্ডিত রাম কানাই দাশ ক্লাসিক্যাল, ফোক ও নজরুলের অসাধারণ কিছু গান উপহার দিয়েছেন বিভিন্ন সময়ে তার প্রকাশিত রেকর্ডে। ‘বোধের বাঁশি বাজে’, ‘সুরধ্বনির কিনারায়’, ‘অসময়ে ধরলাম পাড়ি’সহ একাধিক অ্যালবাম শ্রোতাদের সমৃদ্ধ করেছেন তার গায়কী ব্যঞ্জনায়। গুণী এই শিল্পীর একক সংগীতানুষ্ঠান শুরু হবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
