সেলিব্রেটিদের সঙ্গে অন্তরঙ্গ আড্ডার অনুষ্ঠান ‘শুধুই আড্ডা’। অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ৯টা ১০ মিনিটে প্রচারিত হয় বৈশাখী টেলিভিশনে। এসএমএসের মাধ্যমে দর্শকদের পাঠানো নির্বাচিত প্রশ্ন নিয়ে প্রতি পর্বে একজন তারকার সঙ্গে আড্ডা দেন ফারহানা নিশো।
পলাশ মাহবুবের গ্রন্থনা প্রযোজনায় ‘শুধুই আড্ডা’র এবারের অতিথি খ্যাতিমান অভিনেতা, নির্মাতা আফজাল হোসেন। অনুষ্ঠানে দর্শকদের নানা প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছেন আফজাল হোসেন। বলেছেন নানা অজানা কথা।
