দেশব্যাপী গত কয়েকদিনে ঘটে যাওয়া ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে আজ বিকেল ৩টায় বাংলাদেশ পথনাটক পরিষদের উদ্যোগে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘রুখো ধর্ষণ, যৌন নির্যাতন—গড়ে তোলো প্রতিরোধ’ শীর্ষক এক মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। দেশবরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং সভাপতিত্ব করবেন এর সভাপতি মান্নান হীরা।
