শুরু হচ্ছে ডিএ তায়েবের ‘থানার নাম শনির আখড়া’

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২০:০৬
আগামী ১৩ জানুয়ারি থেকে আরটিভিতে প্রচার শুরু হচ্ছে ডিএ তায়েব পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘থানার নাম শনির আখড়া’। নাটকটি প্রচার হবে প্রতি রবি থেকে বুধবার রাত ৭টা ৩৫ মিনিটে। এ উপলক্ষে গত বুধবার ঢাকা মেট্রোপলিটান পুলিশ মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়েছে নাটকটির প্রিমিয়ার শো। এতে অভিনয় করেছেন—শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, লুত্ফর রহমান জর্জ, আব্দুল কাদের, আব্দুর রাতিন, কাজল, খায়রুন কাদের, কাদরী, তন্ময়, মিশু, শিমু, শাহিন হাসান, মমো আলী প্রমুখ। নাটকটি প্রসঙ্গে ডি এ তায়েব বলেন, ‘শনি শব্দটির ভেতরে লুকিয়ে থাকে সব রকম অশুভ তত্পরতা। অবৈধ মাদক ব্যবসা, খুন, ধর্ষণ, হত্যার রাজনীতি ইত্যাদি। আর আমরা সমাজের এই অপরাধগুলোকে দমনের প্রক্রিয়াগুলোই নাটকে তুলে ধরেছি।’