দুই টাকার বাহাদুরী

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২০:০৬
আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘দুই টাকার বাহাদুরী’। বরজাহান হোসেনের রচনা ও আল হাজেনের পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার রাত ৮টা ১৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন মোশারফ করিম, ফজলুর রহমান বাবু, লুত্ফর রহমান জর্জ, আখম হাসান, শামীম জামান, আরফান, জয় রাজ, কচি খন্দকার, নাজমুল হুদা বাচ্চু, বন্যা মির্জা, আলভী, ছন্দা, নাদিয়া, অহনা, সাইকা আহমেদ প্রমুখ।