রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল সমর্থকদের আহ্বান জানিয়েছেন কোচ হোসে মরিনহোর সমালোচনা না করে দলের প্রতি সমর্থন আরো বাড়ানোর জন্য। সান্তিয়াগো বার্নাব্যুতে বেশ কিছু ম্যাচে রিয়ালের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় মরিনহোকে সমর্থকদের দুয়ো শুনতে হয়।
লা লিগায় রিয়াল বার্সার চেয়ে এখনো পিছিয়ে আছে ১৬ পয়েন্ট। কাগজে-কলমের হিসেবে রিয়ালের সুযোগ এখনো পুরোপুরি শেষ হয়ে না গেলেও বাস্তবতা হচ্ছে লিগ শিরোপা এবার উঠছে না তাদের হাতে। আর তাই প্রতিনিয়তই চাপ বাড়ছে রিয়ালের পর্তুগীজ কোচ হোসে মরিনহোর উপর। তবে তাকে সমালোচনার হাত থেকে বাঁচাতে তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার শীষ্য রোনালদো। রোনালদো সাংবাদিকদের বলেন, ‘আমাকে এখন তাদের (সমর্থকদের) মুখ বন্ধ করতে বলতেই হচ্ছে। মরিনহো এখানেই থাকছেন আর আমাদের সামনে জেতার মত এবার এ মৌসুমে এখনও অনেক কিছুই আছে। তিনিই দায়িত্বে আছেন এবং সিদ্ধান্ত নেয়ার অধিকার কেবল তারই আছে। খেলোয়াড় এবং সমর্থকদের উচিত তাকে সমর্থন দিয়ে যাওয়া।’
