নেত্রকোনার দুটি বাজার ফরমালিনমুক্ত

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৫৮
নেত্রকোনা পৌরসভার অন্যতম ব্যবসা কেন্দ্র মেছুয়া বাজার এবং বড়বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার জেলা প্রশাসন, ক্যাব, পৌরসভা ও বণিক সমিতির উদ্যোগে মানববন্ধন ও সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইউসুফ আলী, পৌর মেয়র প্রশান্ত রায়, বণিক সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ, চেম্বার নেতা মোজাম্মেল হক বাচ্চু, উপজেলা মত্স্য কর্মকর্তা দিলীপ সাহা প্রমুখ।