স্যাটেলাইটের এই যুগে ক্যাম্পেইনের ধরনও বদলেছে অনেকখানি। তাই বড় কোন ইভেন্টে বিজ্ঞাপনের পাশাপাশি মানুষকে আকৃষ্ট করতে এখন ইভেন্ট থিম নিয়ে নাটক তৈরি হচ্ছে। দেশের প্রথিতযশা নাট্যকার নির্মাতারাই এই নাটকগুলো তৈরি করছেন। এর আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে একাধিক নাটক হয়েছে। এবারে মাসব্যাপী বাণিজ্যমেলার থিম নিয়ে তৈরি হচ্ছে টিভি নাটক। মাছরাঙা টেলিভিশনের জন্য ‘ট্রেড ফেয়ার’ নামের এই নাটকটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জল। নাটকে জাকিয়া বারী মম, আরফান নিশোসহ একঝাঁক তরুণ অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন।
