শিশু তাসমিয়া (২) হূদরোগে আক্রান্ত। সে বর্তমানে ঢাকাস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ১২ নং ওয়ার্ডের ১৬ নং বেডে প্রফেসর ডা. ফজিলাতুননেসা মালিকের তত্ত্বাবধানে চিকিত্সাধীন। তাকে বাঁচাতে চিকিত্সকরা জরুরিভিত্তিতে অপারেশনের পরামর্শ দিয়েছেন। সে বাবদ প্রয়োজন অন্তত পাঁচ লাখ টাকা, যা তার দরিদ্র পরিবারের জন্য যোগাড় করা সম্ভব নয়। তাই একমাত্র কন্যার জীবন রক্ষায় সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন তার পিতা। যোগাযোগ :সৈয়দ ফাহাদুল আলম, হিসাব নং-১১৩২১০৯০০২১২৯০। প্রাইম ব্যাংক লিঃ. কাওরান বাজার শাখা, মোবাইল :০১৭৩৪৬৩০২৪১।
