স্বেচ্ছাসেবক দলনেতা সপুর পাসপোর্ট ফেরতদানে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২১:৪২
আগামী দুই সপ্তাহের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপুর পাসপোর্ট (মেশিন রিডেবল পাসপোর্ট) ফেরত দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সময়ের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। ২০১১ সালে পাসপোর্ট নবায়ন করতে দেন সরাফত আলী সপু। অথচ পাসপোর্ট ফেরত না দেয়ায় গত বছরের ১৫ ফেব্রুয়ারি পাসপোর্ট অধিদপ্তরকে উকিল নোটিস দেন তিনি। তারপরও তিনি পাসপোর্ট ফেরত পাননি। এরপর পাসপোর্ট ফেরতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সপু। শুনানি শেষে গত ১৮ জুন হাইকোর্ট রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল হাইকোর্ট উপরোক্ত নির্দেশ দেয়। আদালতে সপুর পক্ষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিত রায় শুনানি করেন।