৩১তম বিসিএস (তথ্য-বেতার) ক্যাডার

নিয়োগপ্রাপ্তদের যোগদান ১৫ জানুয়ারি

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২১:৪২
৩১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস (তথ্য-বেতার) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগে ২৯ জন এবং প্রকৌশল বিভাগে ২ জনসহ মোট ৩১ জন কর্মকর্তার নিয়োগ/পদায়ন আদেশ ৮ জানুয়ারি তথ্য মন্ত্রণালয় হতে জারি করা হয়েছে। কর্মকর্তাদের আগামী ১৫ জানুয়ারি পূর্বাহ্নে নিয়োগ/পদায়নকৃত কর্মস্থলে যোগদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় ডাকযোগে পত্র প্রেরণ করা হয়েছে।—তথ্য বিবরণী