বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন,দেশের বর্তমান সংকট আওয়ামী লীগের পরিকল্পিত। তারা ইচ্ছা করেই এই সংকট তৈরি করেছে। সরকারের অভিপ্রায় হলো চোরাগলি দিয়ে ক্ষমতায় চিরদিন বসে থাকা। তিনি বলেন, ঘন কুয়াশার মধ্যেও সরকারের ব্যর্থতা দেখা যায়।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার মুক্তিযোদ্ধা গণপরিষদ আয়োজিত “চলমান রাজনৈতিক সংকট ও নিরপেক্ষ নির্বাচন” শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের আহবায়ক ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ
