ইতিবাচক মানসিকতায় হূদরোগের ঝুঁকি হ্রাস

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ১৮:৩৯
শুধু খাদ্যাভাস, ব্যায়াম, ধূমপান বর্জন, মাখন কম খাবেন ইত্যাদি বেশী বলে থাকেন। কিন্তু শুধু খাদ্যাভাস পরিবর্তন, ব্যায়াম হূদরোগ নিয়ন্ত্রণ করতে পারেনা। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছে ইতিবাচক দৃষ্টিভঙ্গী বা পজিটিভ মাইন্ডেড লেখকদের হার্টের সমস্যা কম হয়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে বিশেষত মহিলাদের ব্যাপারে এ ধারণার পক্ষে প্রমাণ দেয়া হয়েছে। ৫০ বছর বা তদূর্ধ্ব বয়সী মহিলাদের উপর গবেষণা চালিয়ে পেনসিলভানিয়ার পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানান। তারা বলেন, ইতিবাচক মানসিকতার মহিলারা যে কোন বিরূপ পরিস্থিতিতে চাপ অনুভব করেন কম, বরং পরিস্থিতি সঠিকভাবে অনুধাবন করার চেষ্টা করেন এবং তা মোকাবেলার জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারেন। নেতিবাচক মানসিকতার ব্যক্তিরা পরিস্থিতি সঠিকভাবে সামাল দিতে ব্যর্থ হন। গবেষক ডাঃ হিলারী টিন্ডল বলেন, মানুষের দৃষ্টিভঙ্গির সাথে তার স্বাস্থ্যের নিবিড় সম্পর্ক রয়েছে। নেতিবাচক মানসিকতা উচ্চ রক্তচাপের মতোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।