দেশের সর্ববৃহত্ সেট নিয়ে এবারে ক্লোজআপ ওয়ানের শুটিং করবেন অনুষ্ঠানটির প্রযোজক আলফ্রেড খোকন। আগামী ১৪ জানুয়ারি এফডিসিতে বিশাল সেট তৈরি হচ্ছে এই শুটিংয়ের জন্য। আলফ্রেড খোকন বিনোদন প্রতিদিনকে জানান, ‘এবারই প্রথমবারের মতো একই সেটে পুরো আয়োজন রাখছি। এর আগে উপস্থাপনা, মিউজিশিয়ান ও বিচারকের চিত্রধারণ আলাদা আলাদাভাবে করতে হতো। কিন্তু এবারে সবকিছুই একসাথে অনেকটা লাইভের মতো করেই শুটিং করা হবে।’
উল্লেখ্য, ‘এ দেশের সংগীতের রিয়েলিটির সবচেয়ে পুরোনো প্লাটফর্ম ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’। বর্তমানে স্যাটেলাইট চ্যানেলগুলোর একই সাথে সংগীত নিয়ে রিয়েলিটি শো শুরু হয়ে গেলে খুব স্বাভাবিকভাবেই অনুষ্ঠানের ভেতরেই এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে। তাই প্রত্যেকেই নিজেদের অবস্থান থেকেই এর অনুষ্ঠানের বৈচিত্র্য আনতেই নানান ভাবে এর সেট, শিল্পী ও অনুষ্ঠানের ধরনে পরিবর্তন আনছে।’
