তামিমের ৪১

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২০:৪১
তামিম ইকবাল নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট এইচআরভি কাপে গতকাল শুক্রবার ওয়েলিংটনের হয়ে ৩৮ বলে ৪১ রান করেন। বাংলাদেশের এই ড্যাসিং ওপেনার দারুণ শুরু এনে দিলেও তার দল কাল হেরে গেছে ওটাগোর বিপক্ষে ১২ রানে। টস জিতে ওটাগো ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে ওয়েলিংটন ছয় উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে। তামিমের ইনিংসে চারটি চার ও একটি ছয়ের মার রয়েছে।