বাঁ-হাতি দীর্ঘদেহী বর্তমানে ৩০ বছর বয়সী পেসার মোহাম্মদ ইরফানকে নিয়ে গতকাল শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠেয় তিন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যর দল ঘোষণা করেছে । তবে এই টেস্ট দলে কামরান, উমর ও আদনান আকমলের কেউই নেই। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী পাকিস্তানের মধ্যকারের প্রথম টেস্ট ম্যাচটি জোহানেসবার্গে ১ ফেব্রুয়ারি শুরু হবে। পাকিস্তান টেস্ট দল : মিসবাহ উল হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আজহার আলী, নাসির জামশেদ, আসাদ শফিক, ইউনিস খান, মোহাম্মদ ইরফান, সরফরাজ আহমেদ, উমর গুল, জুনায়েদ খান, এহসান আদিল, সাঈদ আজমল, আব্দুর রেহমান, হারিস সোহেল, ফয়সাল ইকবাল, তৌফিক উমর।
