প্রথম বিভাগ ক্রিকেট

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:০৩
প্রথম বিভাগ ক্রিকেটে গতকাল শুক্রবার জয় পেয়েছে ধানমন্ডি প্রগতি সংঘ ও ইয়ং পেগাসাস ক্লাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে বিকেএসপিকে ৭ উইকেটে হারিয়েছে ধানমন্ডি প্রগতি সংঘ। বিকেএসপি ৯২ রানে অলআউট হলে ধানমন্ডি তিন উইকেট খরচে জয় তুলে নেয়। দিনের অন্য ম্যাচে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইয়ং পেগাসাস ৩৬ রানে জয়ী হয়েছে। ইয়ং পেগাসাস ১৬০ রান তুলে। ইয়ং পেগাসাস ১২৪ রানে অলআউট হয়।