রাদওয়ানস্কা চ্যাম্পিয়ন

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:০৩
শীর্ষ বাছাই পোল্যান্ডের আগনিয়েস্কা রাদওয়ানস্কা অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট সিডনি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল শুক্রবার ফাইনালে তিনি ৬-০ ও ৬-০ গেমে হারিয়েছেন অবাছাই স্লে¬াভাকিয়ার ডমিনিকা চিবুলকোভাকে। বেশ দাপটের সাথে ফাইনালে ওঠা রাদওয়ানস্কা শিরোপা লড়াইয়েও ছিলেন ফেভারিট। যদিও এ ম্যাচে কিছুটা লড়াইয়ের আশা ঠিকই করেছিলেন গ্যালারিতে উপস্থিত দর্শকরা। কিন্তু তাদের হতাশ করে শেষ পর্যন্ত দাপটের সাথেই জয়ী হন পোলিশটি। এই নিয়ে টেনিস ক্যারিয়ারে ১২তম শিরোপা জিতলেন তিনি। সেইসাথে ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের আগে নিজেকে বেশ ভালোভাবেই ঝালিয়ে নিলেন তিনি। —বাসস