গান-কবিতা নিয়ে দিনব্যাপী উত্সব

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২১:১৩
আজিজুর রহমান আজিজ, রবীন্দ্র একাডেমীর সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। এ ছাড়া একাধারে তিনি সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ করেছেন আপন বৈশিষ্ট্যে। আগামী মাসে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তার সাহিত্য ও গান নিয়ে দিনব্যাপী উত্সব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ তার লেখা ও সুরে একটি কবিতার শিরোনামের জন্য অ্যালবামটিতে ফেরদৌস আরা, শবনম মুস্তারীসহ একাধিক প্রথিতযশা শিল্পীরা গান গেয়েছেন। সম্প্রতি নিজের সংগঠন রবীন্দ্র একাডেমী ও জাতীয় জাদুঘরের বিশেষ দায়িত্বে নিজের সাংগঠনিক ব্যস্ততায় রয়েছেন। দিনব্যাপী উত্সব প্রসঙ্গে আজিজুর রহমান বলেন, ‘আমি এদিন শুধু গান বা সাহিত্য নয়। সাংস্কৃতিক অঙ্গনের গুণীদের একটা সম্মিলন করতে চাই। সেই লক্ষ্যেই বর্তমান সুস্থ গানের চর্চা এবং সাহিত্য চর্চার গুণী মানুষদের নিয়ে আড্ডা, আলোচনা ও সংগীতানুষ্ঠানের পরিকল্পনা নিয়েছি।’ উল্লেখ্য, আগামী মাসে তার নতুন সলো অ্যালবামসহ বইমেলার তার লেখা বেশ ক’টি কাব্যগ্রন্থ প্রকাশ পাবে ।