মুক্তি পাচ্ছে প্রভুর থ্রিডি ‘এবিসিডি’

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২১:১৩
বলিউডের অন্যতম জনপ্রিয় ড্যান্স কোরিওগ্রাফার প্রভু দেবার আপকামিং চলচ্চিত্র ‘এবিসিডি :অ্যানিবডি ক্যান ড্যান্স’-এর শুটিং শেষ। ভারতে এর আগে নাচভিত্তিক একাধিক চলচ্চিত্র হলেও প্রভু দেবা দাবি করছেন এটিই ভারতের প্রথম ও একমাত্র পূর্ণাঙ্গ নাচভিত্তিক চলচ্চিত্র। এরইমধ্যে চলচ্চিত্রটির শুটিং শেষে এখন এর পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত প্রভু দেবা। এরইমধ্যে ছবিটির ট্রেইলর ভারতীয় চ্যানেলে প্রচার শুরু হয়েছে। আর এই ট্রেইলর প্রচারের পর থেকে বলিউডে অনেক আলোচিত চলচ্চিত্র হয়ে উঠেছে এটি। জানা যায়, এই ছবিটিতে নাচের মাধ্যমে সমাজের অনেক অসংগতি তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। অনেকে বলছেন ছবিটি হলিউডি চলচ্চিত্র ‘স্টেপ আপ’-এর মতো অনেকটা। এই ছবিতে প্রভু দেবার অলটাইম হিট গান ‘মোকাবেলা’র রিমেক করেছেন। এবং সেই গানটিকে নতুন করে কোরিওগ্রাফি করেছেন প্রভু দেবা। আগামী ফেব্রুয়ারির ৮ তারিখে মুক্তি পাবে ছবিটি। উল্লেখ্য, মাঝে কয়েকটি ছবি প্রভু দেবা পরিচালনা করলেও নিজের অভিনীত এই ছবিটি তিনি পরিচালনা করেননি। ছবিটি পরিচালনা করেছেন রেমু ডিসুজা। উল্লেখ্য, এই ছবিটি থ্রিডি সংস্করণে নির্মাণ করা হচ্ছে।