এটি একটি বায়োগ্রাফিক্যাল গানের অনুষ্ঠান। বিশিষ্ট সংগীতশিল্পী তিথির উপস্থাপনায় জনপ্রিয় শিল্পীদের নিয়ে আড্ডা ও গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। বায়োগ্রাফিক্যাল গানের অনুষ্ঠানটি নির্মাণ হয়েছে সেই সব গান নিয়ে যেসব গান আমাদের কানে অথবা মনে গেঁথে থাকে দীর্ঘদিন। ‘হারমনি’র এবারের পর্বে দেখানো হবে জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেনের বায়োগ্রাফি এবং তিনি গাইবেন তার জনপ্রিয় গান। নজরুল ইসলাম খানের প্রযোজনায় অনুষ্ঠানটি আজ রাত ৯টায় জিটিভিতে প্রচারিত হবে।
