এ দেশের সেলিব্রিটি গসিপ শো এবং একুশে টিভির সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘মিডিয়া গসিপ’-এর এবারের পর্বের আলোচনার বিষয় হচ্ছে অডিও শিল্প। সময়ের তরুণ প্রতিভাবান কয়েকজন শিল্পী অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন। তারা আলোচনা করেছেন আমাদের দেশের বর্তমান অডিও শিল্পের অবস্থা নিয়ে। আরও আলোচনা হয়েছে বিদেশি শিল্পীদের দেশে এনে চড়ামূল্যে গান গাওয়ানোর বিষয় নিয়েও। তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় ‘মিডিয়া গসিপ’ প্রযোজনা করেছেন ইসরাফিল শাহীন। প্রচার হবে আজ রাত ১০টা ১০ মিনিটে একুশে টেলিভিশনে।
