হোবার্ট ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ডব্লি¬উটিএ’র প্রথম শিরোপা জিতলেন রাশিয়ার টেনিস তারকা এলেনা ভেসনিনা। শনিবার অনুষ্ঠিত ফাইনালে ভেসনিনা ৬-৩, ৬-৪ গেমে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানীর মোনা বার্থেলকে পরাজিত করেন।
বর্তমানে বিশ্বের ৬৮ নম্বর খেলোয়াড় ভেসনিনা সপ্তমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে খেললেন। ইতোপূর্বে ২০০৭ সালে এ্যানা চাকভেতাদজের পর রাশিয়ার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে হোবার্টে শিরোপা জয়ী ভেসনিনা ৪০ হাজার ডলার প্রাইজমানি লাভ করেন।
ফাইনালে ওঠার পথে বাছাই খেলোয়াড়দের মধ্যে ইয়ারোস্লাভা শেভেদোভা ও স্লে¬ায়ারনে স্টেফেনসকে এবং বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জারমিলা গাজদোসোভাকে পরাজিত করেন ভেসনিনা। - বাসস/এএফপি
