পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে বিশাল স্কোর গড়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আগের দিনে চার উইকেটে ৩২৫ রানে দিন শেষ করার পর গতকাল চা বিরতি পর্যন্ত সাত উইকেট হারিয়ে ৫০৫ রান সংগ্রহ করে দলটি।
দিনের শুরুতেই হাশিম আমলা ১১০ রান করে আউট হয়ে যান। এরপর সেঞ্চুরির দেখা পেয়েছেন মিডল ওর্ডার ব্যাটসম্যান ফ্লাফ ডু প্লেসিস। ১৩৭ রান করে তিনি কলিন মার্নোর বলে আউট হয়ে যান। ৯১ রান করে অপরাজিত আছেন ডিয়ান এলগার।
