আবারও প্রেমে বিচ্ছেদ ঘটল বিশ্বখ্যাত আন্তর্জাতিক কণ্ঠশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের। গত ১১ জানুয়ারি আদালতের মধ্য দিয়ে ব্রিটনি স্পিয়ার্স ও জেসন ট্রেইকের মধ্যে বিচ্ছেদ সম্পন্ন হয়। ব্রিটনির ব্যক্তিগত ম্যানেজার জেফ রেমন্ড জানান, ‘ব্রিটনি ও জেসনের সম্পর্কের ইতি ঘটেছে। তারা দু’জনে আপসেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে তেমন কোনো ঝগড়া বা বাক-বিতণ্ডের মতো ঘটনা ঘটেনি। কোনো কারণ ছাড়াই কোনো ঝামেলা ছাড়াই সম্পর্কের এক বছরের মাথায় এসে এই সিদ্ধান্ত নিলেন তারা। এ নিয়ে তাদের দু’জনার কোনো আফসোসও নেই। তবে তাদের সাংসারিক সম্পর্কের বিচ্ছেদ ঘটলেও বন্ধুত্বের সম্পর্কের মাঝে বিন্দু পরিমাণ ফাটলও ধরেনি। আদালতে নিজেদের বিচ্ছেদের কাজটি আইনিভাবে শেষ করেছেন তারা গত ১১ জানুয়ারি।’ উল্লেখ্য, ২০১১ সালে ব্রিটনি ও জেসনের বাগদান হয়।
