অভিনয় শেখাবেন মামুনূর রশীদ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:০৫
নাট্যজন মামুনূর রশীদ এবার অভিনয় শেখাবেন। ছোটপর্দায় নাটক-টেলিফিল্ম ও নিজের থিয়েটারে কাজের পাশাপাশি এখন নতুন একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে অভিনয় শেখানোরও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু অভিনয়ই নয়, ক্যামেরা চালানোসহ চলচ্চিত্রে কাজের আনুষাঙ্গিক বিষয়াদি শেখাবেন মামুনূর রশীদ। তিনি বলেন, ‘মূলত এই শেখানোর কার্যক্রমটির আয়োজন করেছে অল্টার অ্যাকটিভ নামে একটি সাংস্কৃতিক সংগঠন। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় টেলিভিশন ও ফিল্ম স্টাডিজ বিভাগ। তারই ধারাবাহিকতায় বলা যায় কিছু তরুণেরা এই উদ্যোগ নিয়েছে। যার পুরোটাই তত্ত্বাবধায়নের দায়িত্ব আমার ঘাড়ে চেপেছে। এখানে আমরা শেখাব প্রফেশনাল অভিনয় এবং ক্যামেরা চালানোর কৌশল যা আমাদের নাটক এবং চলচ্চিত্রে বড় অবদান রাখবে। আর আমাদের এই কার্যক্রম হবে মগবাজারে।’