জন্মদিন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:০৫
ক্রিস্টিন কেভালেরি :হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ১৯৮৭ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তবে মিডিয়াতে প্রবেশ করেন তিনি এমটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাগুনা বিচ :দ্য রিয়েল অরেঞ্জ কান্ট্রি’তে জয়ী হয়ে। তারপর তিনি এমটিভিরই একাধিক অনুষ্ঠানে উপস্থাপনাসহ বিভিন্নভাবে জড়িত হন। ২০০৬ সালে তিনি ‘ফিঙ্গারপ্রিন্ট’ ছবির মধ্য দিয়ে হলিউডে অভিনয় শুরু করেন। এই এক ছবিতেই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তারপর তিনি আরও একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। তবে এখন ‘আমেরিকাস নেক্সট টপ মডেল’ এবং ‘ড্যান্সিং উইথ দ্য স্টার’ এই দুইটি রিয়েলিটি শো’র উপস্থাপনা করছেন। তার অভিনীত ‘সিএসআই :এনওয়াই’ চলচ্চিত্রটি ব্যাপক আলোচিত হয়।