কানাডার চিঠি

আসছে আগস্টেই মন্ট্রিয়লে ফোবানা

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:০৬
আগামী ১৪ ও ১৫ আগস্ট দুই দিনব্যাপী মন্ট্রিয়লে অনুষ্ঠিত হবে ফোবানা সম্মেলন। বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়েল আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে স্থানীয় অলিম্পিক স্টেডিয়াম সারবোন সেন্টারে। পঞ্চমবারের মতো মন্ট্রিয়েলে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠান নিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারের ফোবানা হবে একেবারেই ভিন্ন এবং ফোবানা যেই গৌরব হারিয়েছে তা ফিরেও পাবে এবারের অনুষ্ঠানের মধ্য দিয়ে।