বিনোদন প্রতিদিন চয়েজ

ডিবি

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:০৬
এটিএন বাংলায় আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে হাজার পর্বের ধারাবাহিক নাটক ‘ডিবি’। সমসাময়িক সত্য ও সত্যের কাছাকাছি ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ডিবি’। খুন, অপহরণ, ছিনতাই, চুরিসহ বিভিন্ন রহস্যময় ঘটনার সমাধান দিতে হাজির হয় ডিবির একটি বিশেষ টিম। বের করে আনে রহস্যের জট। এমনি অসংখ্য রহস্য গল্প নিয়ে এটিএন বাংলার জন্য তৈরি হয়েছে এক হাজার পর্বের ধারাবাহিক নাটক ‘ডিবি’। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব, সৈয়দ শুভ্র, ইউসুফ রাসেল, মিমো, ছবি, হীরা প্রমুখ।