রাজধানীর রমনা বটমূলে পিঠা উত্সব-১৪১৯ পালিত হয়েছে। বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন শুক্রবার এই পিঠা উত্সবের আয়োজন করে। পিঠা উত্সব উপলক্ষে ঐতিহ্যবাহী রকমারি পিঠা-পুলির আয়োজন করা হয়। পিঠা উত্সবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নানের সহধর্মিণী ও ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সৈয়দা হাসিনা মান্নান। বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খন্দকার সালাউদ্দিন ও জাতীয় গৃহায়ন অধিদপ্তরের চেয়ারম্যান মো. জয়নাল আবদীন। গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েশনের মহাসচিব আব্দুল কাদের চৌধুরী, প্রকৌশলী হাফিজুর রহমান টিপু মুন্সি, নির্বাহী প্রকৌশলী আব্দুল হক, মনিরুজ্জামান, মো.হানিফ, মনির হোসেন, আনোয়ার হোসেন, শংকর কুমার মলয়, সতীনাথ বসাক, গোলাম কবির প্রমুখ।
