ইসলামের মূল শিক্ষা মানুষের কল্যাণ নিশ্চিত করা

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:০৫
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, সর্বস্তরের মানুষের কল্যাণ নিশ্চিত করা ইসলামের মূলশিক্ষা। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল রবিবার রাজধানী ও পার্শ্ববর্তী নারায়ণগঞ্জে শীতবস্ত্র বিতরণ করে তিনি এসব কথা বলেন। পীরসাহেব চরমোনাই রাজধানীর পৃথক ১০টি স্থানে শীতার্ত অসহায় লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।