স্টেইনে বিধ্বস্ত নিউজিল্যান্ড

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:৪৬
প্রোটিয়াস ফাস্ট বোলার ডেল স্টেইন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের তুলে নেয়ার ফলে গতকাল রবিবার পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১২১ রানে অলআউট হয়। ফলোঅনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কাল লাঞ্চে যায় তিন রান সংগ্রহ করে সফরকারীরা বিনা উইকেটে। দক্ষিণ আফ্রিকা কেপটাউনে প্রথম টেস্ট ম্যাচটি ইনিংস ও ২৭ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রোটিয়াসরা আট উইকেটে ৫২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। স্বাগতিকদের ইনিংসে সেঞ্চুরি করেন হাশিম আমলা (১১০), ফাফ ডু প্লেসিস (১৩৭) ও ডিন এলগার (১০৩*)। ডুগ ব্রেসওয়েল তিনটি এবং দুটি উইকেট নেন কলিন মুনরো। দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪৭ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে। বিজি ওয়াটলিং ১৫ ও ব্রেসওয়েল তিন রানে উইকেটে ছিলেন। ওয়াটলিং কাল ৬৩ রানে আউট হন। স্টেইন বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়। ১৩ ওভার বল করে ১৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন কাল তিনি। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে নিউজিল্যান্ড থেকে ৪০৪ রানে এগিয়ে ছিল। কাল চা বিরতিতে নিউজিল্যান্ড যায় দুই উইকেটে ৬৪ রান সংগ্রহ করে। এ সময় উইকেটে ছিলেন মার্টিন গাপটিল ৪০ রানে। ডিন ব্রাউনলি রানের খাতা খুলতে পারেননি তখনো। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসন সমান ১১ রানে সাজঘরে ফিরেন। উইকেট দুটি নিয়েছেন প্রোটিয়াস বাঁ-হাতি স্পিনার রবিন পিটারসন।