স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবা পাঁচ ফেব্রুয়ারি। এনএসসি টাওয়ারের অডিটোরিয়ামে (জাতীয় ক্রীড়া পরিষদ)। বিকাল তিনটায় খেলা শুরু হবে। স্কুলে অধ্যয়নরত কেজি হতে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ও ছাত্রীদের জন্য টুর্নামেন্টে অংশগ্রহণ উন্মুক্ত এবং অংশগ্রহণ ফি লাগবে না বলে জানিয়েছে দাবা ফেডারেশন। আগ্রহীদের ২ ফেব্রুয়ারি বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত দাবা ফেডারেশন কক্ষে নাম জমা দিতে বলা হয়েছে।
প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থ ও ট্রফি দেয়া হবে। বাংলাদেশ ছাড়াও নেপাল ও ভারত হতে আগত ছাত্র ও ছাত্রীরা এ ইভেন্টে অংশ নেবে।
