টেবিল টেনিস লিগে ডাবল হ্যাটট্রিকের গৌরব পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এবার লিগের এক ম্যাচ হাতে রেখেই শেখ রাসেল ষষ্ঠ শিরোপা নিশ্চিত করেছে। রাসেল টানা ছয়বার শিরোপা ঘরে তুলল। চ্যাম্পিয়ন দলে খেলেছেন দেশের সেরা খেলোয়াড় মাহবুব বিল্লাহ, মানস চৌধুরী, হাসিব, রকি, হানিফ হ্যামলেট। ১০ দল নিয়ে এবার টেবিল টেনিস লিগ শুরু হয়েছিল। রেলিগেশন হয়ে গেছে মুলার টিটি দলের। এবার টেবিল টেনিস লিগে খেলছে শেখ রাসেল, ওয়ারী, মেরিনার ইয়াংস, ডেসটিনি, সিসিরন, টিটি ক্লাব, পাললিক গ্রুপ, বিমান, আরমানিটোলা যুব সংঘ, অ্যাজাক্স, মুলার টিটি। এখনো রানার্সআপ দল নির্ধারণ হয়নি। অবশিষ্ট খেলাগুলো আজ শেষ হয়ে যাবে। সন্ধ্যা ছয়টায় পুরস্কার বিতরণ।
রাইজিং ষ্টার চ্যাম্পিয়ন
প্রথম বিভাগ টেবিল টেনিস লিগে চ্যাম্পিয়ন হয়েছে রাইজিং ষ্টার।
মহিলা টিটি
মহিলা টেবিল টেনিস লিগে আজ আবাহনী খেলবে ডেসটিনির বিরুদ্ধে। ম্যাচ জিতলে আবাহনী মহিলা টিটির শিরোপা অক্ষুণ্ন রাখবে।
